মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মিরাজের ব্যাটে অবশেষে হাসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মূলত তিনি একজন ব্যাটিং অলরাউন্ডার। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার ব্যাটিং নজর কেড়েছে সবার। কিন্তু জাতীয় দলে যোগ দেয়ার পর মেহেদী হাসান মিরাজের বোলিং জাদু দেখেছেন সবাই। কিন্তু কেন জানি তার ব্যাট হাসেনি। অবশেষে তার ব্যাটে দেখা গেল কাঙ্খিত সেই হাসির বলি রেখা।

হায়দরাবাদ টেস্টে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে সবাই দেখতে পেল ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজকে। দুর্দান্ত এক অর্ধশতক তুলে নিয়েছেন ১৯ বছরের এই অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে এটি মিরাজের প্রথম অর্ধশতক। তার থেকেও বড় বিষয় দলের চরম বিপর্যয়ে অধিনায়ক মুশফিকুর রহিমকে সমর্থন দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি