শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শহীদুল আলম, এএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ২১৩০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত আমানগন্ডা বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় “শালকিয়া” নামক স্থান হতে ৬৮ বোতল হুইস্কি ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৬ বোতল হুইস্কি, ১৬ বোতল বিয়ার, ২৯০ টি চকলেট, ১৯ টি কসমেটিক্স সামগ্রী এবং ০২ টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এর আনুমানিক মূল্য ২ লক্ষ ছত্রিশ হাজার একশত দশ টাকা। আটককৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি