শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৭

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এক বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি মোঃ রবিউল ওরফে রবিকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) ভোররাতে থানা পুলিশ অভিযান চালিয়ে দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া মোঃ রবিউল ওরফে রবি উপজেলার রসুলপুর গ্রামের মোঃ মফিজ মিয়ার ছেলে ।
থানা পুলিশ জানায়, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সদের সহায়তায় অভিযান চালিয়ে আসামি রবিকে গ্রেফতার করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, আসামির বিরুদ্ধে ব্রাহ্মনপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে সাজা পরোয়ানা ছিল। অদ্য আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি