স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার শশীদল রেল ষ্টেশনের দক্ষিনে হরিমঙ্গল রেললাইনের ব্রীজের দক্ষিন পাশ থেকে গতকাল ২১ ফেব্রুয়ারী বিকালে কুমিল্লা রেলওয়ে ফাড়ির পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের লাশ রেললাইনের পাশ থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরন করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে ঘটনার দিন দুপুরে এলাকাবাসী এক যুবকের লাশ দেখতে পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে ফাড়ির এস আই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনার স্থানে এসে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারকারী পুলিশের সাথে আসা কামাল হোসেন জানান নিহত যুবকের আনুমানিক বয়স (৩৫) বছর হবে। তবে সে মুসলমান, তার মাথার পিছনের অংশে আঘাত পেয়ে মাথার মগজ বাহির হয়ে গেছে। এবং ডান হাত ভাংগা, ডান পায়ের ২টি আংঙ্গুল কাটা তার চেহেরা গোলাকার, গায়ের রং কাল, পড়নে নিল রংগের কাল ও নিল দাগের গেন্জি ও লুঙ্গি পড়া ছিল।
তিনি আরো জানান নিহতের লাশ রেল লাইনের পূর্ব দিক থেকে রেললাইনের আনুমানিক ৩ ফুটের পাশ থেকে উদ্ধার করা হয়।


















































