স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাখরাবাদ এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ মোঃ সোহাগ (২৭) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে কুমিল্লা র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১ টি পিস্তলের ম্যাগাজিন, ২ রাউন্ড তাঁজা গুলি, ১টি একনলা বন্দুক, ১ টি এলজি ও ১৮ রাউন্ড তাঁজা কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) ভোররাতে এ অভিযান পরিচালনা করেন। দুপুর পৌণে ৩ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোঃ সোহাগ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাখরাবাদ এলাকার রগুপুর এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে।
কুমিল্লা র্যাব সূত্র জানায়, কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মেজর মোঃ মোস্তফা কায়জার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাখরাবাদ এলাকার রগুপুর গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্রসহ সোহাগকে আটক করে।
র্যাব জানায়, সন্ত্রাসী সোহাগ দীর্ঘদিন যাবত এলাকায় প্রভাব কাটিয়ে অস্ত্রের মুখে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে এবং উক্ত অস্ত্রশস্ত্র দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে। র্যাব সদস্যগণ দীর্ঘদিন ধরে তাকে নজরদারী করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ভোররাত ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত দীর্ঘ সময় অভিযান পরিচালনা করে উক্ত অস্ত্র-গুলিসহ তাকে আটক করা হয়।


















































