শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির দৌড় স্টেটমেন্ট আর ফেসবুকে: এরশাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি যে অন্যায়-অত্যাচার করেছে তার ফল তারা ভোগ করছে। স্টেটমেন্ট আর ফেসবুকেই তাদের রাজনীতি সীমাবদ্ধ।

১৪ মার্চ মঙ্গলবার দুপুর ১২টার দিকে খুলনার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এরশাদ আরও বলেন, আমরা ঘুরে বেড়াচ্ছি সারা দেশ। জাতীয় পার্টি পলিটিক্সে এখন একটি ফ্যাক্ট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোল্লা মুজিবর রহমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি