শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৫০০ টাকার নোট ছাপতে কত বেড়েছে খরচ জানেন?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আজই রাজ্যসভায় বিবৃতি দিয়ে নতুন নোট ছাপার খরচের হিসাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি বলেছেন, একটি ৫০০ টাকার নোট ছাপতে খরচ হচ্ছে ২.৮৭ টাকা থেকে ৩.৯০ টাকা। এখন প্রশ্ন হল, একটি পুরনো ৫০০ টাকার নোট ছাপানোর থেকে কত টাকা বেশি খরচ হচ্ছে একটি নতুন ৫০০ টাকার নোট ছাপতে?

জইও থেকে পাওয়া তথ্য বলছে, একটি পুরনো ৫০০ টাকার নোট ছাপতে খরচ হত ২ টাকা ৫০ পয়সা। সেখানে এখন খরচ হচ্ছে, ২ টাকা ৮৭ পয়সা থেকে ৩ টাকা ৯ পয়সা। অর্থাৎ নোট প্রতি ছাপানোর খরচ বেড়েছে ৩৭ পয়সা থেকে ৫৯ পয়সা।

অন্যদিকে, আগে ১০০০ টাকার একটি নোট ছাপতে খরচ হত ৩ টাকা ১৭ পয়সা। সেখানে এখন ২০০০ টাকার একটি নোট ছাপতে খরচ হচ্ছে ৩ টাকা ৫৪ পয়সা থেকে ৩ টাকা ৭৭ পয়সা। এক্ষেত্রেও খরচ বেড়েছে ৩৭ পয়সা থেকে ৬০ পয়সা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি