শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জেনে নিন আদা চা-এর উপকারিতা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঠাণ্ডা লাগলেই আদা চা, কিংবা এমনই, আদা দেওয়া চা খেতে আমরা অনেকেই খুব ভালোবাসি। বয়ষ্ক হোক কিংবা কমবয়সী, অনেককেই আদা চায়ের পছন্দের কথা বলতে শোনা যায়।

আপনিও নিশ্চয়ই আদা চা খেতে ভালোবাসেন? কিন্তু জানেন কি এই আদা চায়ের কত গুণাগুণ রয়েছে? না জানা থাকলে জেনে নিন। তাহলে পরের দিন থেকে আরও বেশি করে আদা দেওয়া চা খাবেন।

১) মাথা ঘোরা, বমি বমি ভাব কিংবা এই ধরণের অসুস্থতা থেকে আমাদের শরীরকে সুস্থ রাখে আদা চা।

২) আদা পাকস্থলীকে সুস্থ রাখে। এর ফলে আমাদের হজমশক্তিও বাড়ে। পেটে ব্যথা রোধ করে।

৩) আর্থারাইটিস কিংবা যেকোনও গাঁটে ব্যথা থেকে উপশম দেয় আদা চা।

৪) অনেক সময়ই আমরা অতিরিক্ত স্ট্রেস হয়ে পড়ি। ফলে কোনও কাজে মনযোগ দিতে পারি না। সেই সময়ে এক কাপ আদা দেওয়া চা আমাদের স্ট্রেস দূর করে।

৫) যাদের হাঁপানি রয়েছে, তাদের জন্য আদা চা খুবই উপকারী।

পূর্বাশানিউজ/০৬-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি