পূর্বাশা ডেস্ক:
আনন্দবাজার পত্রিকায় ৮ এপ্রিল শেখ হাসিনার ভারত সফর ও মোদির সাথে সাক্ষাতের ছবির সাথে বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের এক টুকরো গায়েব করে দেখানো হয়েছে।
দৈনিক আনন্দবাজার যেনো-তেনো ট্যাবলয়েট নয়; এটি কোলকাতা থেকে প্রকাশিত সবচেয়ে প্রভাবশালী পত্রিকা। অনেকে বলছেন এর কোনো তাৎপর্য আছে কিনা।

পশ্চিমবঙ্গে হিন্দি-হিন্দু-হিন্দুস্তানী আগ্রাসনের বিরুদ্ধে নিরসলস এ্যাক্টিভিষ্ট গর্গ চট্টোপাধ্যায় তার পাতায় এর প্রতিবাদ করে পৌষ্ট দিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন।
সামাজিক মাধ্যমে অনেকেই সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে এই বিহিত দাবী করছে । বাংলাদেশ রাষ্ট্রের সীমানা নিয়ে ভারতে এই বিভ্রান্তিমূলক প্রচারের অর্থ কী?
পূর্বাশানিউজ/০৯-এপ্রিল,২০১৭/ফারজানা























































