শুক্রবার,১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যাচ্ছেন


রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যাচ্ছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে আজ সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন রোববার গণমাধ্যম’কে বলেন, ‘লন্ডনের মুরফিল্ডস আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি হামিদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।’
প্রেস সচিব আরো বলেন, রাষ্ট্রপতি আগামী ৪মে বিকেল ৫টা ২০ মিনিটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

২৪ এপ্রিল ২০১৭,/ রুমকী।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি