মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জঙ্গিবাদ নির্মূল না হলে সরকারের সব অর্জন বিফল: প্রধানমন্ত্রী


জঙ্গিবাদ নির্মূল না হলে সরকারের সব অর্জন বিফল: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জঙ্গিবাদ ও চরমপন্থী জীবন থেকে যারা স্বাভাবিক জীবনে আসতে চায় তাদের জীবন জীবিকার সুযোগ করে দিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ নির্মূল না হলে সরকারের সব অর্জন বিফল হবে।

আজ বুধবার রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

র‌্যাব সদস্যরা সুন্দরবনের দস্যুদের আত্মসমর্পণে অগ্রণী ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিদের আত্মসমার্পণ করার পর ছেড়ে দিলে হবে না। তাদের প্রতিষ্ঠিত করে দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সময় দেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল। যা এখন ১৬ কোটি। তাদের সঠিক সেবা দিতে প্রশাসনকেও ঢেলে সাজানো দরকার। সেটা আমরা করছি। র‌্যাবের অবকাঠামোগত সুযোগ বৃদ্ধির ব্যবস্থাও নিয়েছি। ২০১৫ থেকে এ পর্যন্ত র‌্যাবের বাজেট দ্বিগুণ বাড়ানো হয়েছে।

তিনি বলেন, র‌্যাবের জন্য অত্যাধুনিক সরঞ্জামাদির ব্যবস্থা করা হয়েছে। যে কোনও অপারেশনে সমন্বয়ের প্রয়োজন। যার যেখানে যতটুকু আছে তা সহযোগিতা করবে।

দেশে আরও দুটি বিভাগ করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৃহত্তর কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পরিকল্পনা আছে আমাদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি