মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


৩০ এপ্রিল হাওর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে আগামী ৩০ এপ্রিল সুনামগঞ্জ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনামগঞ্জের ডিসি শেখ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা ৭টায় ডিসির সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা আহ্বান করা হয়েছে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সব স্তরের কর্মকর্তা, পুলিশ, রাজনীতিবিদদের উপস্থিত থাকার কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রীর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি।
পূর্বাশানিউজ/২৬-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি