শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিচার শেষ হওয়ার আগে ‘রাজাকার’ লেখা যাবে না: ট্রাইব্যুনাল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন কোনও মামলার আসামির বিচার শেষ হওয়ার আগে নথিপত্রে আসামিকে ‘রাজাকার’ হিসেবে চিহ্নিত করা থেকে বিরত থাকতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রবিবার নওগাঁ জেলার বদলগাছি থানার চার মানবতাবিরোধী অপরাধীর মামলার শুনানিকালে আদালত এ নির্দেশ দেন।

আবেদনে সবার নামের আগে রাজাকার শব্দ লেখা থাকায় ট্রাইব্যুনাল বলেন, ‘কেবল তদন্ত সংস্থা নয়, প্রসিকিউশন ও গণমাধ্যমেও বিচার শেষ হওয়ার আগে নামের আগে রাজাকার শব্দ লেখা থেকে বিরত থাকতে হবে।

শুনানি শেষে আগামী ৮ ও ৯ মে আসামিদের ধানমণ্ডিস্থ সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তিনজন আসামি গ্রেফতার থাকলেও একজন পলাতক রয়েছেন। কারাগারে থাকা তিনজন হলেন, রেজাউল কবীম মন্টু, ইসহাক আলী, শহীদ মন্ডল।

পূর্বাশানিউজ/৩০-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি