
পূর্বাশা ডেস্ক সরকার সার, ডিজেল, বিদ্যুৎসহ সবকিছুর দাম বাড়িয়ে উন্নয়নের দাবি করছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসলে উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের। তারা তিন চার তলা বাড়ি বানাচ্ছেন। একটা গাড়ির জায়গায় ১০টা গাড়ি নিয়ে যাচ্ছেন।
৩০ এপ্রিল রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘এই দেশটা কি কয়েকটা মানুষের জন্য। তারা সম্পদ থেকে সম্পদ তৈরি করবে। আর সাধারণ মানুষ গরিব থেকে আরও গরিব হবে।’
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি পুর্নব্যক্ত করে ফখরুল বলেন, সে সরকার নিরপেক্ষ হবে। কারো পক্ষপাতিত্ব করবে না। আর নির্বাচন কমিশন হতে হবে নিরপেক্ষ। তা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। আশা রাখি সরকারের শুভ বুদ্ধির উদয় হয়ে আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দেবে।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহবায়ক তৈমুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাফরুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
রুবেল মজুমদার/পূর্বাশা ডেস্ক

























































