
পূর্বাশা ডেস্ক:
বাসে আবদ্ধ হয়ে স্কুল শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছে আবুধাবির আদালত। ২০১৪ সালে নিজাহা আয়ালা নামে এক শিক্ষার্থীকে ভেতরে রেখে স্কুল বাসের দরজা বন্ধ করে দেয়া হয়। প্রায় ৫ ঘন্টা ভিতরে থাকার পর সে মারা যায়। এ ঘটনায় স্কুলের কয়েকজন কর্মচারিকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আদালত অভিযোগে বলে,স্কুলটি শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছেনা বরং তাদের জীবন বিপন্ন করছে। স্কুল কর্তৃপক্ষের অবহেলার জন্যই শিক্ষার্থীকে মরতে হয়েছে।
জানা যায়, চার বছর বয়সী আয়ালা ভারত থেকে আবুধাবিতে এসেছিল। সে অল ওরুড একাডেমি স্কুলে পড়ত। ২০১৪ সালে তাকে স্কুল বাসে রেখেই দরজা বন্ধ করে দেওয়া হয়। অত্যন্ত গরমের মধ্যে প্রায় পাঁচ ঘন্টা মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে সে মারা যায়। এ ঘটনায় ওই সময়ই আদালত স্কুলটি বন্ধ করে দেয়।
আদালত সূত্রে জানা যায়, এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে আদালত কয়েকজনকে কারাদ- দেয়। এছাড়া বাস চালককে ৬ মাসের জেল দেওয়া হয়েছে ও বাসের হেলপারকে ১ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। তাদের জরিমানাও করেছে আদালত।
পূর্বাশানিউজ/০৭-,মে ২০১৭/মাহি
























































