শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় পাটের গুদামে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় পাটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন

রোববার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শীতলক্ষ্যায় এলাকায় কুমুদিনি পাটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮-নং ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেন জানান, সকাল পৌনে ৯টার দিকে শীতলক্ষ্যায় এলাকায় কুমুদিনি পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানো চেষ্টা চালায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।

মন্ডলপাড়া ও হাজীগঞ্জ এলাকা থেকে ফায়ার সাভির্সের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান কাউন্সিলর কবির হোসেন।

পূর্বাশানিউজ/১৪-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি