শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন না: হানিফ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৭


পূর্বাশা ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন না। যদি তিনি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করতেন তাহলে মুক্তিযুদ্ধে আমাদের শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিতেন না।

সোমবার লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বেগম জিয়া বলেছেন, ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেবেন। সম্মান তিনি কি দিয়েছেন, সেটা জাতি জানে। এ ধরণের ভাওতাবাজি আর মিথ্যাচার বক্তব্য দিয়ে জনগণকে বোকা বানানো যাবে না।

বিএনপি সরকারের সময়ে কৃষকদের অবস্থার কথা তুলে ধরে হানিফ বলেন, বিএনপির সময়ে কৃষকরা সারের দাবিতে আন্দোলন করেছিল বলে, তাদের গুলি হত্যা করা হয়েছিল। সার পায়নি কৃষকরা।

জেলা কৃষকলীগের আহবায়ক ওমর হোছাইন ভুলুর সভাপতিত্বে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খন্দকার শামছুল হক রেজা, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহন কামাল, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু ও সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

15 May, 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি