শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » নৌপরিবহন মন্ত্রীর মিছিলে বোমা: খালেদার বিরুদ্ধে প্রতিবেদন ৪ জুলাই


নৌপরিবহন মন্ত্রীর মিছিলে বোমা: খালেদার বিরুদ্ধে প্রতিবেদন ৪ জুলাই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমাহামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৪ জুলাই ধার্য করেছেন আদালত।

১৮ মে বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। ফলে ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

মামলার এজাহারে জানা যায়, বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ গুলশানে সমবেত হয়। পরে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশে রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশে তাদের ওপর বোমাহামলা করেন।

এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু।

১৮ মে ২০১৭, বুধবার/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি