শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দুই ফুট পাঁচ ইঞ্চির দম্পতি!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:
মনের মতো মানুষই এনে দিতে পারে জীবনের পূর্ণতা। আর সে কথাই যেন আরেকবার বিশ্ববাসীকে স্মরণ করে দিলেন ভারতের হিমাচল প্রদেশের উনা জেলার রাজেশ কুমার (৩৪) আর তার স্ত্রী শৈলজা কুমারী (৩০)। তাদের দু’জনেরই উচ্চতা দুই ফুট পাঁচ ইঞ্চি করে।
দেশে এই মুহূর্তের সবচেয়ে বেঁটে যুগল ৩৪ বছরের রাজেশ আর ৩০ বছরের শৈলজাই। সরকারি চাকুরিজীবী রাজেশ বহু দিন ধরেই যোগ্য পাত্রীর খোঁজে ছিলেন।রাজেশের পরিবার-পরিজন থেকে শুরু করে অফিসের সহকর্মীরা বহু খুঁজেছেন রাজেশের মতো একজন পাত্রীকে।পরিবারের চাহিদা ছিল দুটো— হয় এক্কেবারে কাঁটায় কাঁটায় রাজেশের উচ্চতা ছুঁতে হবে, না হয় রাজেশের থেকে আর একটু খাটো।এর উপরে উঠলে চলবে না। শেষে রাজেশের পরিবার খুঁজে পায় শৈলজাকে।

প্রায় একই গল্প শৈলজারও। অনেক দিন ধরে অনেক জায়গায় তন্ন তন্ন করে এক জন আড়াই ফুটের পাত্র খুঁজেছিল শৈলজার পরিবার। অনেক ঘুরে শৈলজার ভাগ্যের চাকা এসে থামল রাজেশের বাড়ির দোরগোঁড়ায়। বেশ জাঁকজমক ভাবেই ওঁদের বিয়ে হল। আশপাশের বহু গ্রাম থেকে অনেকেই বিবাহ বাসরে ভিড়ে জমিয়েছিলেন এই দম্পতিকে দেখতে।

পূর্বাশানিউজ/২০-মে,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি