
পূর্বাশা ডেস্ক:
চীন ২০১০ থেকে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের অন্তত ২০ জন সিআইএ গুপ্তচরকে ফাঁসি অথবা জেল দিয়েছে বলে দাবি করেছে নিউইয়র্ক । যুক্তরাষ্ট্রের তাদের প্রতিবেদনে বলছে, অন্তত মার্কিন ইন্টেলিজেন্সের ১০ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা তাদের নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এধরনের বিষয়টি গত এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ ঘটনা হয়ে আছে।
তারা বলেন, এসব গুপ্তচর মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কি না নাকি চীনা কর্তৃপক্ষ বিদেশে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে এঘটনা ঘটিয়েছে কি না তাও নিশ্চিত নয়। সাধারণত মার্কিন গুপ্তচর ব্যবস্থাপনাকে সবচেয়ে উৎপাদনশীল বলে মনে করা হয়, যাইহোক, কোনো সন্দেহ নেই ওই তিন বছরে কমপক্ষে এক ডজনের বেশি মার্কিন গুপ্তচরকে হত্যা করা হয়েছে চীনে। এমনকি একজন গুপ্তচরকে তার সহকর্মীদের সামনে গুলি করে হত্যা করা হয় যাতে অন্য গুপ্তচররা চীনে আর গুপ্তচরবৃত্তি করার সাহস না পান।
অর্থাৎ ১৮ থেকে ২০ জন গুপ্তচরকে হত্যা বা জেল দেওয়ার বিষয়টি চীনের সিআইএ সূত্র নিশ্চিত করছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থার দুজন সাবেক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন। গত কয়েক বছরে মার্কিন গুপ্তচর নেটওয়ার্কের উচ্চস্তরের ওপর এটা মারাত্মক এক আঘাত। তবে এ ধরনের ক্ষতি সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদহানির চেয়ে কম বলে বলা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের দুজন গুপ্তচর আলড্রিচ আমেস ও রবার্ট হ্যানসেন পক্ষ ত্যাগ করেন।
প্রতিবেদনে বলা হয়, চীন ও রাশিয়ার মত দেশে পশ্চিমা ধাঁচের গুপ্তচর নেটওয়ার্ক গড়ে তোলা খুবই ঝুঁকিপূর্ণ এবং বেশ কঠিন। চীনে সিআইএ গুপ্তচর নেটওয়ার্ক এধরনের মারাত্মক ক্ষতিগ্রস্ত হবার পর পুনরায় তা গড়ে তোলা খুবই জরুরি হয়ে ওঠে। বেইজিংএ যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রতিটি কর্মচারীকে চীনা কর্তৃপক্ষ পুঙ্খানুপুঙ্খরুপে যাচাই বাছাই করে দেখে। এর পাশাপাশি বারাক ওবামা প্রশাসন জানতে চায় কেন চীনে সিআইএ গুপ্তচর নেটওয়ার্ক মন্থর হয়ে আসছে।
দুই মাস আগে উইকিলিকস সিআইএর বেশ কিছু গোপন ও স্পর্শকাতর দলিল ফাঁস করে দেয়। এরপর এফবিআই ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় রাশিয়ার সঙ্গে যোগসূত্র খুঁজে পায়। তবে এব্যাপারে এফবিআই ও সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
পূর্বাশানিউজ/২১-,মে ২০১৭/মাহি
























































