শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশের তল্লাশিকে ‘বেআইনি’ দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পদত্যাগ দাবি করেছে বিএনপি।

২১ মে রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে মিথ্যা অভিযোগে যে তল্লাশি চালানো হয়েছে, তা নজিরবিহীন। তল্লাশির ঘটনা সরকারের উস্কানিমূলক আচরণ।

তিনি আরও বলেন, বিএনপি যখন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতি শুরু করেছে এবং ভিশন-২০৩০ দেওয়ার পর সরকারের এ ধরনের আগ্রাসন গণতন্ত্রের ভবিষ্যৎ নষ্টের পাঁয়তারা। বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্যই বারবার খালেদা জিয়ার ওপরে আক্রমণ করা হচ্ছে। তাকে সরকার বারবার টার্গেট করছে।

উল্লেখ্য, ২০ মে শনিবার সকালে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে প্রবেশ করে পুলিশ। গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পূর্বাশানিউজ/২১-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি