শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাজেট জনগণের কল্যাণে আসবে না : ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দেয়া বাজেট জনগনের কোনো কল্যাণে আসবে না। এ বাজেট জনকল্যাণে নয়, রাজনৈতিক স্বার্থে দেয়া হয়েছে। এ বাজেট বাস্তবায়ন অসম্ভব। গত বাজাটের ৫৫ শতাংশও বাস্তাবায়ণ করতে পারেনি এ সরকার।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে সামনে রেখে অনির্বাচিত সরকার  যে বাজেট দিচ্ছে তার কোন দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই। এ বাজেটে জনগণের কল্যাণ কতটুকু হবে সে বিষয়ে সন্দেহ রয়েছে।

পূর্বাশানিউজ/০১-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি