
ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। সাংবাদিকদের এই ইফতার আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনেতা শাকিব খানও থাকছেন পার্টিতে।
শাকিব খান বলেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এই পার্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন। আমিও সেখানে উপস্থিত থাকব।
‘রংবাজ’ ছবির শ্যুটিংয়ে শাকিব খান বর্তমানে পাবনা আছেন। ইফতার উপলক্ষে আজ সকালে পাবনা থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
পূর্বাশানিউজ/০৪-জুন,২০১৭/রুমকী

























































