মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিকেলে মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:
জমে উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপের লড়াই। গ্রুপের চারদলেরই সুযোগ রয়েছে সেমিফাইনালে ওঠার। টুর্নামেন্টের স্বাগতিক ইংল্যান্ডের জন্য সমীকরণটা বেশ সহজ। মঙ্গলবার কার্ডিফে ইয়ন মরগানের দলের নিউজিল্যান্ডকে হারালেই চলবে। তবে কিউইরা ছেড়ে কথা বলবে কেন?
আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে জাপটে ধরেও জয় পায়নি তারা। ঐ বেরসিক বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করার হতাশায় পুড়তে হয়েছে কেন উইলিয়ামসনদের। তাই টুর্নামেন্টে প্রথম জয় পেতে মুখিয়ে দলটি। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ এই লড়াইটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০মিনিটে।
সম্ভাব্য একাদশ:
ইংল্যান্ড: জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, লিয়াম প্লাঙ্কেট, জেক বল/ডেভিড উইলি, স্টিভেন ফিন, মার্ক উড।
নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, লুক রঞ্চি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

পূর্বাশানিউজ/০৬-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি