শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করাচিতে বাঙালির কান্না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পাকিস্তানের করাচি শহরে অপাকিস্তানি গোষ্ঠী মানবেতর জীবন যাপন করছে বলে সংবাদ মাধ্যমে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। করাচি শহরে একটি অঞ্চলে বাঙালি, বার্মার নাগরিক ও ইরানিরা বসবাস করে আসছে দীর্ঘদিন ধরে। পরবাসী জীবন যাপনে অতি কষ্টের কথা বলছিলেন খায়রুদ্দীন। এক চায়ের দোকানে বসেছিলেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছিলেন। কথা বলার সময় আশেপাশে তাকাচ্ছিলেন এবং দূরে দাড়িয়ে থাকা পুলিশকে দেখে ভয় পাচ্ছিলেন। ঘটনা বর্ণনা করে তিনি বলেন, ‘পুলিশ মাঝেমধ্যেই তাদের ধরে জিজ্ঞাসাবাদ করেন। সেদিনই বাজারে যাওয়ার সময় পুলিশ তার কাছে ডিজিটাল পরিচয়পত্র দেখাতে বলে। পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তার কাছে পুলিশ টাকা চায়।’

শুধু পরিচয়পত্রই নয়, যেকোন ঘটনার জন্য পদে পদে হেনস্তার শিকার হচ্ছেন বাঙালি, ইরানি ও বার্মার নাগরিকরা। ভিনদেশি এ নাগরিকরা পুলিশি জয়রানিকেই বেশি ভয়াবহ বলে মনে করেন। অনেক সময়ই পুলিশ এসব নাগরিকদের ধরে নিয়ে যায় এবং টাকা পয়সা দিলে আবার ছেড়ে দেয়। খায়রুদ্দীনও এরকম ঘটনার মধ্যে পড়েছিলেন। একদিন বাজার থেকে মাছ আনার সময় পুলিশ তাকে থানায় ধরে নিয়ে যায় এবং একদিন আটকে রেখে পরের দিন ছেড়ে দেয়। ততক্ষণে খায়রুদ্দীনের মাছ পচে গন্ধ ধরে গেছে। পাকিস্তানে যেসব বাঙালি, ইরানি ও বার্মার নাগরিক ১৯৪৭ সালের আগে থেকেই বসবাস শুরু করেছিলেন তারা দেশ ভাগ হওয়ার পরও সেখানেই রয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত সরকার তাদের নাগরিকত্ব দেয়নি এবং এ বিষয়ে সেসব নাগরিকও তেমন গুরুত্ব দেয়নি। আর এ গুরুত্বহীন বিষয়টিই এখন তাদের চোখের পানি ফেলতে বাধ্য করছে।

পূর্বাশানিউজ/০৭-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি