শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি আসলে কী চায়, তারা নিজেরাই জানে না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপির নীতি-নির্ধারকরা বলছেন তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, আবার একতরফা নির্বাচনও করতে দেবে না, বিএনপি আসলে কী চায়, তারা নিজেরাই জানে না’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকায় বি আরটিএ এর মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে তারা ফাঁকা মাঠে গোল দিতে দেবে না, আমরাও ফাঁকা মাঠে গোল দিতে চাই না। তারা অভিযোগ করে- একদিকে নির্বাচনের কথা বলি, আরেক দিকে মামলা দিই, আমরা বলি নির্বাচনের পরিবেশের সাথে মামলার কোনো সম্পর্ক নেই।’

আসন্ন ঈদযাত্রা নির্বিঘœ করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ১০টি পয়েন্টে ৩ শতাধিক আনসার সদস্য মোতায়েন করা হবে। আর পাঁচটি পয়েন্টে ১৫টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান সেতুমন্ত্রী।

মহাসড়কের প্রবেশ পথগুলো দখল মুক্ত রাখার নির্দেশ দেন তিনি। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বি আরটিএর আদালত ৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম। এতে ২৮টি মামলা ও ২২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সিরাজদীখান থানার ওসি ইয়ারদৌস হাসান, হাসাড়া হাইওয়ে থানা ওসি গোলাম মোর্শেদ তালুকদারসহ অন্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/০৯-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি