শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গাদ্দাফির ছেলে সাইফ ‌‘মুক্ত’!


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

লিবিয়ার সাবেক নেতা মুহাম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি মুক্তি পেয়েছেন। বিশেষ ক্ষমায় তাকে মুক্তি দেয়া হয়েছে। এই ঘটনায় নতুন করে দেশে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সন্তানদের মধ্যে সাইফই গাদ্দাফির বেশি পছন্দের ছিলেন। তাকে গাদ্দাফির যোগ্য উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হয়। গত ছয় বছর ধরে তিনি জিনতান শহরের একটি মিলিশিয়া দলের কাছে বন্দী ছিলেন।

আবু বকর আল সিদ্দিক ব্যাটালিয়ন জানিয়েছে, সাইফকে শুক্রবার মুক্তি দেয়া হয়েছে। তবে তাকে এখনও প্রকাশ্যে আনা হয়নি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি বর্তমানে পূর্বাঞ্চলীয় বাইদা শহরে তার আত্মীয়দের সঙ্গে রয়েছেন। মিলিশিয়া গ্রুপটি বলছে, তারা অন্তর্বর্তী সরকারের অনুরোধে কাজ করছে।

দেশের পূর্বাঞ্চলীয় সরকার ইতোমধ্যেই সাইফ আল আলমকে বিশেষ ক্ষমা প্রদান করেছে। তবে এর আগেও একবার সাইফের মুক্তির কথা বলা হয়েছিল। পরে তা মিথ্যা প্রমাণিত হয়েছে।

পূর্বাশানিউজ/১১,জুন ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি