শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্ট্রোকের চিকিৎসায় বিষাক্ত মাকড়সার বিষ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকড়সার বিষ স্ট্রোকের চিকিৎসায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এমনটিই জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা।

কুইন্সল্যান্ড এবং মোনাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই গবেষণাটি চালিয়েছেন। গবেষণার কাজে তারা অস্ট্রেলিয়ার তিনটি মাকড়সা থেকে বিষ সংগ্রহ করে সেটি হিলা নামের একটি বিশেষ প্রোটিনের সাথে মিশ্রিত করেন। তারপর সেটি পরীক্ষাগারে একটি ইদুরের শরীরে প্রবেশ করিয়ে তারা দেখেছেন ইদুরের মস্তিষ্কে এটি এমন এক রাসায়নিক বিক্রিয়াকে বাধাগ্রস্ত করে যে রাসায়নিক বিক্রিয়ার কারণে স্ট্রোকের পর মানুষের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এক সমীক্ষায় দেখা যায় প্রতি ২ সেকেন্ডে বিশ্বের কোনো না কোনো জায়গায় একজন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। এর ফলে বছরে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

১৩/০৬/ ২০১৭



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি