শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০১৭

 

পূর্বাশা ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির একটি প্রতিনিধি দল দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) যাবে।

আজ রোববার দুপুর ২টার দিকে ৫ সদস্যের প্রতিনিধি দল ইসিতে যাবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলের অন্য সদস্যর মধ্যে থাকবেন যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ আরও দুইজন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচনের সামগ্রিক বিষয়ে আলোচনা করবে।

পূর্বাশানিউজ/১৮-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি