
লিবিয়ার জেনারেল খলীফা হাফ্টার-এর অনুগত বাহিনী ৬০০০ এরও বেশি বই পুড়িয়ে দিয়েছে। এগুলোর মধ্যে ছিল ধর্ম, রাজনীতি, কবিতা ও দর্শনের ওপর রচিত নানা ধরণের বই।
লিবিয়ার একটি সংবাদ পোর্টাল আল মানারার ফেসবুকে দিয়েছে , গত শনিবার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে একটি পুলিশ বাহিনীর সদস্যরা নবী হযরত মুহাম্মদেরর জীবনীগ্রন্থসহ ছয় হাজার বই আগুনে পুড়িয়ে ধ্বংস করে।
এক পুলিশ কর্মকর্তা দাবি করছেন যে, বাজেয়াপ্ত করা বইগুলি জঙ্গিগোষ্ঠী আইএসের আদর্শ প্রচারে ব্যবহার করা হচ্ছিলো। তার চারপাশে স্তূপ করে রাখা ছিলো বিভিন্ন বিষয়ের ইসলামী কালজয়ী গ্রন্থাবলী।
পুলিশ কর্মকর্তা জানান, এই বইগুলো ‘সহিংসতা’ এবং ‘মুসলিম ব্রাদারহুডের ধ্যান-ধারণা’ ছড়িয়ে দিচ্ছে, যা সংযুক্ত আরব আমিরাত এবং মিসরে নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, গত জানুয়ারিতে, লিবিয়ার পূর্বাঞ্চলে কর্তৃপক্ষ যৌনতাশ্রয়ী এবং ইসলামবিরোধী বলে অভিযোগ তুলে বহু সংখ্যক বই জব্দ করলে বিশ্বখ্যাত ব্রাজিলীয় লেখক পাওলো কোয়েলহোসহ শতাধিক লিবীয় লেখক ওই ঘটনার নিন্দা জানান।
২০১১ সালে দীর্ঘদিনের নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করার পর দেশটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পূর্ব ও পশ্চিমে সরকার ও সংসদ বিরোধীদের সমর্থন করে। মিসর এবং সংযুক্ত আরব আমিরাতের সমর্থন পাওয়া হাফ্টর পূর্বাঞ্চলীয় লিবিয়ার বেশ কয়েকটি অংশ নিয়ন্ত্রণ করেছেন এবং মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করেছেন।
























































