শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বগুড়ার শাজাহানপুরে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও তিনজন।

ঢাকা-বগুড়া মহাসড়কের ফটকি সেতু এলাকায় সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জিয়া বলেন, ঢাকা থেকে বগুড়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীতমুখী আরেকটি ট্রাকের সংষর্ঘ হয়। এতে সিমেন্ট বোঝাই ট্রাকে থাকা তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুঘর্টনার পর ঢাকা-বগুড়া মহাসড়কে প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ট্রাক দুটি সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।

পূর্বাশানিউজ/১৯,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি