শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জেনে নিন মালয়েশিয়ার অজানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মালয়েশিয়া একটি মুসলিম প্রধান দেশ। তবে এখানে অন্য ধর্মের মানুষও রয়েছে। পাহাড়, সমুদ্র এবং সবুজে ঘেরা সুন্দর একটি দেশ।

(১) মালয়েশিয়া একটি বহুজাতি এবং বহু- সংস্কৃতির দেশ। এখানে অনেক আদিবাসী সংস্কৃতির পাশাপাশি চীনা, ভারতীয়, ফার্সি, আরবি এবং ব্রিটিশ সংস্কৃতির উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।

(২) মালয়েশিয়ার থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের সাথে ভূমি সীমানা রয়েছে এবং সিঙ্গাপুরের একটি বাঁধ ও সেতু দ্বারা সংযুক্ত।

(৩) মালয়েশিয়ার প্রধান ভূমি দুই ভাগে বিভক্ত। একটি উপদ্বীপিয় মালয়েশিয়া এবং অন্যটি বোনারিও মালয়েশিয়া। এই দুইটি প্রধান ভূমি দক্ষিণ চীন সাগর দ্বারা বিভক্ত।

(৪) মালয়েশিয়ার সরকারী ভাষা মালয়েশিয়ান। ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

(৫) মালয়েশিয়া বৃহত্তম শহর এবং রাজধানী কুয়ালালামপুর।

(৬) জুলাই ২০১৩ সালের হিসাব অনুযায়ী মালয়েশিয়ার মোট জনসংখ্যা ২৯ মিলিয়ন (২৯,৬২৯,৩৯২)।

(৭) কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ারটি ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল এবং এখনও বিশ্বের সবচেয়ে উঁচু ‘টুইন’ ভবন হিসাবে ধরা হয়।

(৮) মালয়েশিয়ার জাতীয় দিবসকে বলা হয় হ্যারি মারডেকা। প্রতি বছর ৩১ আগস্ট এটি পালন করা হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ১৯৫৭ সালে দেশটি স্বাধীনতা লাভ করে।

(৯) বিশ্বের বৃহত্তম গুহা চেম্বার (একক রুম) মালয়েশিয়ায় আবিষ্কৃত হয়। এটি গানুং মালু ন্যাশনাল পার্কে অবস্থিত।

(১০)  মালয়েশিয়ায় মোট ২৮টি জাতীয় উদ্যান রয়েছে।

(১১) মালয়েশিয়ার ঐতিহ্যবাহী শিল্পকর্মগুলির মধ্যে রয়েছে কাঠের মুখোশ, হাতের তৈরি বাঁশ এবং বেতের ঝুড়ি, এবং রূপার অলঙ্কার।

(১২) মালয়েশিয়ার জাতীয় পানীয়ের নাম তে তারি এটি আসলে গরম দুধের চা এবং জাতীয় খাবারটি নাসি লেমাক নামে পরিচিত, এটি প্রায়ই কলা পাতাতে আবৃত করে রাখা হয় এবং সাধারণত সকালের নাস্তায় খাওয়া হয়।

২০/০৬/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি