শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পিতাকে ২ বছরের জেল শিশুকে ১৫তলা ভবনের বাইরে ঝুলিয়ে ছবি তোলায়


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আলজেরিয়ায় শিশুপুত্রকে ১৫তলা ভবনের জানালার বাইরে এক হাতে ঝুলিয়ে ছবি তুলে তার পিতা ফেসবুক ব্যবহারকারীদের লাইক দেওয়ার আহবান জানিয়ে স্ট্যাটাস দেন , ‘ ওয়ান থাউজেন্ড লাইক অর আই উইল ড্রপ হিম’। অর্থাৎ ১ হাজার লাইক না দিলে ওই পিতা তার শিশুপুত্রকে ফেলে দেবেন। নীল রংয়ের গেঞ্জি পরিহিত শিশুটিকে পিছনের দিক থেকে এক হাতে মুঠিবদ্ধ করে ধরে রেখেছিলেন ওই পিতা। আলজেরিয়ার পুলিশ তার এই দায়িত্বজ্ঞানহীন কাজের জন্যে তাকে গ্রেফতার করে। এরপর আলজেরিয়ার আদালত তাকে ২ বছরের কারাদ- দেয়।

ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টি আকর্ষণ বা লাইক পেতেই ওই পিতা এধরনের ঝুঁকিপূর্ণ ছবি পোস্ট করেন। তবে ফেসবুকে এধরনের ছবি দেখে অনেকে আতঙ্কবোধ করেন।

পূর্বাশানিউজ/২১,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি