শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে পুতিনই নির্দেশ দিয়েছিলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক :

 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে হ্যাকার সহায়তা করার নির্দেশ দিয়েছিলেন। স্বয়ং পুতিনই হ্যাকারদের ব্যক্তিগতভাবে এই নির্দেশ দিয়েছিলেন বলে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের নতুন এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে।

পুতিন সরাসরি আমেরিকার নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্টের হস্তক্ষেপ করেছিলেন বলে জানিয়েছিলেন তৎকালিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নির্বাচনের কয়েক মাস আগে এটি নিশ্চিত হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা। আগস্টে তিনি এই বিষয়টি জানিয়েছিলেন।

পুতিনের হস্তক্ষেপের কারণেই ধনুকুবের ডোনাল্ড ট্রাম্প অবাক করা জয় পেয়ে মার্কিন প্রেসিডেন্টের মসনদে বসে বলে ওয়াশিংটন পোস্টের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। ওবামা প্রশাসনের অভ্যন্তরিণ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করার কড়া নির্দেশ দিয়েছেন। পুুতিনের নির্দেশের পরেই ডেমোক্রেটদের ইমেল ও বিভিন্ন নির্বাচনী তথ্য ফাঁস হয়ে যায়। পুতিনের কড়া আদেশের পরে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।

এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রুশ প্রেসিডেন্ট পুতিন। তার সরকারের কোনো কর্মকর্তা মার্কিন রাজনৈতিব দল ডেমোক্রেটিক পার্টির ইমেল ও তথ্য হ্যাকিং করেনি। এছাড়া যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচনেও রাশিয়া সরকারের কোনো কর্মকর্তা হস্তক্ষেপ করেনি বলে না নাকচ করে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন অবশ্য বলেছেন সরকারি কোনো কর্মকর্তা হ্যাকিংয়ের সঙ্গে জড়িত না থাকলেও দেশপ্রেমিক হ্যাকাররা ওই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকতে পারে। সরকারি কোনো কর্মকর্তা ওই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ছিল না এটি নিশ্চিত।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের হাত রয়েছে এই বিষয়টি নিশ্চিত হয়েছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাও।ওই সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ব্যক্তিগতভাবে রাশিয়ার প্রেসিডেন্টর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

তবে তখনো রুশ প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছিলেন প্রমাণ ছাড়া কোনো অভিযোগ আনা সঠিক সিদ্ধান্ত নয়। রাশিয়া জড়িত থাকলে প্রমাণ দেওয়ার কথা বলেছিলেন পুতিন। দ্য ইন্ডিপেনডেন্ট

পূর্বাশানিউজ/২৪-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি