
পূর্বাশা ডেস্ক :
ভারতের বিভিন্ন রাজ্য এবং প্রতিবেশি বাংলাদেশের বাজারে সন্ধানের পর এবার ত্রিপুরাতেও পাওয়া গেল চীনের তৈরি প্লাস্টিক ডিম। ত্রিপুরার বিশালগড়ের একটি রেস্তোরা থেকে প্লাস্টিক ডিম উদ্ধারের পর রাজধানী আগরতলার আড়ালিয়ার সুকান্তপল্লীর এক মুদি দোকানে পাওয়া যায় প্লাস্টিক ডিম।
এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। কিন্তু আশ্চর্যের বিষয় হল রাজ্যের বাজারে প্লাস্টিক ডিম ছেয়ে গেলেও উদাসীন খাদ্য দপ্তরসহ প্রশাসনিক কর্মকর্তারা। কিভাবে রাজ্যের বাজারে প্লাস্টিক ডিম এসেছে তা তদন্ত করার কোন উদ্যোগ নেই দপ্তরের। ফলে এক অজানা আতঙ্কের মধ্যে রয়েছে রাজ্যবাসী।
জানাগেছে, আড়ালিয়ার সুকান্ত পল্লীর বাসিন্দা সঞ্জয় ঘোষ বাড়ির পাশের দোকান থেকে ৪টি ডিম কিনে বাড়িতে নিয়ে যান। সঞ্জয় বাবুর স্ত্রী রান্নার জন্য ৪টি ডিম সেদ্ধ বসায়। যথারীতি সেদ্ধ শেষ ডিম গুলো দু’টুকরো করতে গেলে নহরে আসে ৪টি ডিম থেকে একটি ডিম সম্পূর্ণ আলাদা। তিনটি ডিমের কুসুম হলুদবর্ণ থাকলেও একটি ডিমের কুসুম সাদা। সঙ্গে সঙ্গে তিনি এব্যাপারে তার স্বামী সঞ্জয় ঘোষকে অবহিত করেন। ডিমটি দেখে সঞ্জয় বাবুর সন্দেহ হয় তখন পাড়া প্রতিবেশীদের কে দেখান। তাঁরা সকলেই বলেন ডিমটি প্ল্যাস্টিক ডিম।
এইভাবে প্ল্যাস্টিক ডিম, প্ল্যাস্টিক চালের ঘটনা প্রকাশ্যে বেড়িয়ে আসলেও রাজ্য খাদ্য দপ্তর কিংবা প্রশাসনিক কর্মকর্তাদের তদন্ত করার বিষয়ে কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। ফলেও ঘটনায় জড়িত চক্রীরা স্বেচ্ছায় বাজারজাত করে যাচ্ছে প্লাস্টিকের খাদ্য সামগ্রীগুলি। যা মানবদেহের জন্য মারাত্মক।
০৪/০৭/২০১৭ / Choity.
























































