সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল বাংলাদেশি যুবক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০১৭


পূর্বাশা ডেস্ক :
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে কারাভোগ শেষে দেশে ফিরে এসেছে বাংলাদেশি এক যুবক। আজ রবিবার দুপুরে শেরপুরের নাকুগাঁও সীমান্ত চেকপোস্ট দিয়ে তাকে ফিরিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

দেশে ফেরত ওই যুবকের নাম বার্নার্ড সিএইচ মারাক। সে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাতা গ্রামের মাইকেল এম. সাংমার ছেলে।

ইমিগ্রেশন সূত্র জানায়, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পানিহাতা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বার্নার্ড। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর হাতে ধরা পড়লে তাকে ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়। এরপর তুরা কারাগারে ৪ মাস ২৫ দিন কারাভোগ শেষে আজ রবিবার তাকে দেশে ফিরিয়ে দেওয়া হয়।

এ সময় ভারতের পক্ষে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার লোকেশ কুমার, মেঘালয় পুলিশের উপ-পরদর্শক ডি হাজং এবং বাংলাদেশের পক্ষে হাতিপাগার বিজিবি ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান ও পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম উপস্থিত ছিলেন।

৯ জুলাই, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি