শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিহারের লোকজন মদের বদলে দুধ-মধু খাচ্ছে!


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিষাক্ত মদ খেয়ে বিহারে প্রতিবছর অনেক মানুষ প্রাণ হারায। এজন্য রাজ্য সরকার সেখানে মদ বিক্রি নিষিদ্ধ করে। সেই বিহারের মানুষ এখন নাকি মদ ছেড়ে দুধ-মধুতে অভ্যস্ত হয়েছে।ফলে মানুষের মনে প্রসন্নতা বৃদ্ধি বেড়েছে। সবমিলিয়ে মানবসম্পদের উন্নতি হয়েছে বলে দাবি করছে বিহার সরকার।
সরকারি তথ্য অনুযায়ী, এক বছরে বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা হওয়ার পরে অপহরণের ঘটনা ৬১.৭৬ শতাংশ কমেছে। এছাড়া খুন ২৮ শতাংশ, ডাকাতি ২৩ শতাংশ ধর্ষণ ১০ শতাংশ হারে হ্রাস পেয়েছে। অন্যদিকে গাড়ি ও ট্রাক্টরের বিক্রি ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দুধ ও দুগ্ধজাত পণ্যের বিক্রি ১১ শতাংশ বেড়েছে। হোসিয়ারী ও রেডিমেড পোশাকের বিক্রি ৪৪ শতাংশ বেড়েছে, আসবাবপত্র ২০ শতাংশ, সেলাই মেশিন ১৯ শতাংশ খেলার সরঞ্জাম ১৮ শতাংশ, এফএমসিজি পণ্য ১৮ শতাংশ, গাড়ি ৩০ শতাংশ ট্র্যাক্টর ২৯ শতাংশ, দু-চাকার গাড়ির ৩১.৬ শতাংশ হারে বিক্রি বেড়েছে।
বিহার সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, ২০১১ সালের হিসাব অনুযায়ী রাজ্যের মোট জনসংখ্যার ৯.৫ শতাংশ অ্যালকোহলে আসক্ত ছিল। সে অনুযায়ী, রাজ্যের ৪৪ লাখ মানুষ মদের বুদ হয়ে ছিল। নেশাচ্ছন্ন। আর এই জনসংখ্যা প্রতিমাসে গড়ে ১ হাজার টাকা মদে খরচ করত।
মদ বিক্রি বন্ধ করায় আবগারি শুল্কের হিসাবে সরকারের ৫ হাজার কোটি টাকা আয় কমেছে। তবে রাজস্ব ক্ষতিকে মোকাবিলা করা যায় সেই পথও বলেছে রাজ্যসরকার। বলেছে, বিভিন্ন পণ্যের উপরে ভ্যাটের পরিমাণ বাড়ানো হয়েছে। এছাড়া অন্য যেসব পণ্যের বিক্রি বেড়েছে, তার ফলেও অনেকটা রাজস্ব আয় বেড়েছে।

পূর্বাশানিউজ/১২ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি