
পূর্বাশা ডেস্ক:
জার্মানির এক বৌদ্ধবিহারে এক ধর্মগুরুকে শিশু ধর্ষণের অভিযোগে ৭ বছর ৯ মাস কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
২০১৬ সালের জুলাইয়ে তার এই জঘণ্য কর্মকা- প্রথম প্রকাশ পায়। এক ভোক্তভোগীর স্বীকারোক্তিতে। তিনি গত ১৫ বছরে ৭ জন বালককে ধর্ষণ করেছেন। যাদের বয়স ৪ থেকে ১৩ বছরের মধ্যে।
অভিযুক্ত এই ধর্মগুরুর নাম এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে মার্কিন বার্তা সংস্থা এপি তার নাম বলেছে হেন্স ডি। আবার জার্মান একটি সংবাদ সংস্থা থেকে তার নাম প্রতাশিত হয় ‘জেনপো ডি’ নামে।
এপি’র প্রতিবেদন থেকে জানা যায়, এই ধর্মগুরু বিভিন্ন রকম পর্নোগ্রাফিও সংগ্রহে রাখতেন। এদিকে ডিপিএ সংবাদ মাধ্যম জানায়, ৬২ বছর বয়সের ওই ধর্মযাজককে অগসবাগের্র রাষ্ট্রীয় আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে।
১৩/০৭/২০১৭/ Choity.
























































