শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ওয়াদা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণকে দেওয়া ওয়াদা পূরণের লক্ষ্যে তার সরকার কাজ করে যাচ্ছে। আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশ বেচার মুচলেকা দিয়ে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে না। জনগণ আমাদের ২০০৯ সালে আবার ভোটের মাধ্যমে আমাদের ক্ষমতায় আনে। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে বিশ্বের বিভিন্ন দেশ। এ প্রশংসা যেন আমরা ধরে রাখতে পারি। জনগণের দেওয়া ওয়াদা পূরণে কাজ করছি। তাই প্রতি বাজেটের আগে আমরা দেখি আমাদের নির্বাচনী ইশতেহার মত কাজ হচ্ছে কি না।

প্রধানমন্ত্রী বলেন, ভোটের মালিক জনগণ, তারাই ভোট দিবে। আমরা চাই উন্নতি করে যেতে। যেহেতু আমাদের উন্নয়ন একটি ধারায় যেতে পেরেছে তাই আমরা এত বড় বাজেট দিতে পেরেছি।

তিনি আরো বলেন, পৃথিবীর কোথাও এমনটি নেই যে ১২২ শতাংশ বেতন বাড়ানো হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

১৫ জুলাই, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি