
পূর্বাশা ডেস্ক:
আমেরিকার পেনসিলভেনিয়ার এক প্রেমিকার কথা। তিনি তার ঘুমন্ত প্রেমিকের গায়ে আগুন ধরিয়ে দিলেন। আবার সেই আগুন নেভানোর জন্য বালতিতে রাখা মূত্র ঢেলে দেন শরীরে। পুলিশ এমন তথ্যই দিয়েছে।
পেন হিলস পুলিশের প্রধান হাওয়ার্ড বার্টন জানান, ৩৮ বছর বয়সী লেহ অ্যান সেপিলায়াক আর তার প্রেমিকের মধ্য গত রবিবার সকালে বেশ ঝগড়া হয়। এরপর প্রেমিক কোনো এক সময় ঘুমিয়ে যান। প্রেমিকার বিক্ষুব্ধ মন প্রতিশোধ নিতে তৎপর হয়। সেপিলায়াক গ্যাসোলিন দিয়ে ঘুমন্ত প্রেমিকের দেহে আগুন ধরিয়ে দেন।
ওপর তলাতেই থাকেন প্রেমিকার বাবা-মা। যন্ত্রণা নিয়ে চিৎকার করতে থাকেন প্রেমিক। ওপর থেকে সবাই দৌড়ে আসেন। এ সময় তারা দেখেন, মেয়েটি দুই বালতি মূত্র প্রেমিকের দেহে ঢেলে দিচ্ছে আগুন নেভাতে।
মেয়েটির ওপর হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগ এনেছে অ্যালেঘেনি কাউন্টি। প্রেমিকার পক্ষে কোনো আইনজীবী নিয়োগের তথ্য জানা যায়নি।
এদিকে, প্রেমিকের জীবন শংসয়ের মুখে নেই বলেই জানিয়েছেন বার্টন। সূত্র : এমিরেটস
১৫ জুলাই, ২০১৭ / Choity.
























































