শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চীনে অগ্নিকাণ্ডে এক বাড়ির ২২ বাসিন্দার মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের চাংশু শহরে একটি দোতলা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির ২২ বাসিন্দার মৃত্যু হয়েছে বলে  জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার ভোর সাড়ে চারটার সময় ওই বাড়িতে আগুন লাগে। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে তদন্ত শুরু হয়েছে।

তবে ওই বাড়িতে কতো লোক বাস করে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

পূর্বাশানিউজ/১৬ জুলাই ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি