রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


জামালপুরে ২ বোনকে গলাকেটে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জামালপুরে সদর উপজেলায় দুই বোনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীররাতে উপজেলা তিতপল্লা ইউনিয়নের দেউলিয়া বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- জোসনা (১৪) ও ছোট বোন ভাবনা (০৯)। জোসনা স্থানীয় মান্না ফিয়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে আর ভাবনা স্থানীয় একটি কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণিতে পড়ত। তাদের বাবা শামীম হোসেন কাতার প্রবাসী বলে জানায় পুলিশ।

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ওসি মোহাব্বদ কবীর জানান, রাতে খাবার খেয়ে দুই বোন ঘুমিয়ে পড়ে।

ভোর রাতে ঘুম ভেঙে দুই মেয়ের গলাকাটা মৃতদেহ দেখতে পান তাদের মা। পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেয়।

তবে কী কারণে দুর্বৃত্তরা মেয়ে দুটিকে হত্যা করেছে এখনি তা বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।

পূর্বাশানিউজ/0২ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি