
পূর্বাশা ডেস্ক:
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার আসামিদের ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণা করা হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তাফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণার কথা রয়েছে।
উল্লেখ্য, এ বছর ১৬ জানুয়ারি ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ। ৩৫ আসামির মধ্যে, বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। ২০১৪ সালের ২৭ এপ্রিল প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন অপহৃত হন। নিহতদের পরিবারের অভিযোগ, হত্যার পরিকল্পনা করেন কাউন্সিলর নূর হোসেন। মোটা অংকের টাকার বিনিময়ে হত্যায় অংশ নেন র্যাবের তৎকালীন তিন কর্মকর্তা।
তাদের দেয়া তথ্যে গ্রেপ্তার করা হয় মামলার অন্য আসামিদের। নিহতদের স্বজনরা আশা করছেন নিম্ন আদালতের দেয়া রায় হাইকোর্টেও বহাল থাকবে।
২০১৭/মাহি






















































