বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাফ নদীতে আরও ১১ রোহিঙ্গার লাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

টেকনাফের সমুদ্র উপকূলে রোহিঙ্গাবাহী আরও দুটি নৌকা ডুবেছে। এ ঘটনার পর উদ্ধার করা হয়েছে ১১ জন রোহিঙ্গার লাশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে রোহিঙ্গাবাহী দুটি নৌকা ডুবে যায়। এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রোহিঙ্গাবাহী ১১টি নৌকা নাফ নদী ও সাগরে ডুবে যায়।

পুলিশ জানায়, নৌকাডুবির ঘটনায় আজ টেকনাফের বিভিন্ন উপকূল থেকে মোট ১১ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া উপকূল থেকে অসুস্থ অবস্থায় এক রোহিঙ্গাকে আজ উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু হয়। গত ২৯ আগস্ট রাত থেকে এ পর্যন্ত নৌকাডুবির ঘটনায় প্রায় ৮৫ জন রোহিঙ্গার লাশ উদ্ধার হলো।

মিয়ানমারের রাখাইনে দেশটির নিরাপত্তা বাহিনীর সহিংস অভিযানের মুখে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে প্রতিদিনই শত শত রোহিঙ্গা বাংলাদেশে আসছে। ঝুঁকিপূর্ণ এই পারাপারে নৌকা ডুবে প্রাণহানি ঘটছে।

৭ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি