শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতিসংঘের সমালোচনার মুখে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থানের সমালোচনা করেছে জাতিসংঘ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জানানো হয়, ৪০ হাজার রোহিঙ্গাকে দেশ থেকে বের করে দেয়ার হুমকির বিষয়ে ভারতের সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।

সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৬তম অধিবেশনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাদ-আল হুসেইন বলেন, ‘মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনী সহিংস অভিযান চালাচ্ছে।’

ঠিক এই সময়ে রোহিঙ্গাদের ভারত থেকে বের করে দেওয়ার হুমকির বিষয়ে নয়াদিল্লির সমালোচনা করেন তিনি। তবে, জেইদ রাদ-আল হুসেইনের এই সমালোচনার বিষয়ে ভারত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে আরও বলা হয়, গো-রক্ষার নামে ভারতে সংঘটিত বিভিন্ন ঘটনা ও সম্প্রতি সাংবাদিক গৌরি লঙ্কেশ খুন হওয়ার বিষয়েও নয়াদিল্লির সমালোচনা করেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল।

সাম্প্রদায়িকতা, জাতিগত সহিংসতাসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতে চলতি বছরের প্রথম দিকেও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ভারতের সমালোচনা করেছিল।

১২ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি