শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিমানে কোটি টাকার সোনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ভেতর থেকে কোটি টাকার সোনা উদ্ধার করা হয়েছে। ছবিটি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সৌজন্যে।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ভেতর থেকে সোনা উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের ওই উড়োজাহাজ থেকে ২০টি সোনার বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা। যার মোট ওজন দুই কেজি বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান। উদ্ধারকৃত এই সোনার বাজারমূল্য প্রায় এক কোটি ।

পূর্বাশানিউজ/২০সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি