
সালমা আক্তার চৈতিঃ
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০১৬ সাল হতে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী স্বল্প আয়ের দরিদ্র জনগোষ্ঠীর বহুমাত্রিক দারিদ্রতা দূরীকরনের মাধ্যমে জীবনমানের উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে । তারই ধারাবাহিকতায় ৫ অক্টোবর বিশ^ বসতি দিবস’১৭ উদযাপন উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী অনুপম বড়–য়া। সভাপতিত্ব্ করেন কুমিল্লা সিটি করপোরেশনের সচিব হেলাল উদ্দিন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী শফিকুর রহমান । এছাড়া উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( সিডিও ) এর নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও এর নির্বাহী পরিচালকসহ সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ । সভা পরিচালনায় ছিলেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর মো: ওয়াসিম আকরাম ।
১৯৮৫ সালে জাতিসংঘের সাধারন পরিষদের সিদ্ধান্ত( ৪০/২০২) অনুযায়ী প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সোমবার বিশ^ বসতি দিবস উদযাপন করা হবে । এই দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হলো সকল নাগরিকদের জন্য নিরাপদ ও টেকসই আবাসন ব্যবস্থা নিশ্চিত করা ।

২০১৭ সালে“গৃহায়ণ নীতিমালা:সাধ্যের আবাস”প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হচ্ছে । দিবসটি উদযাপনে উল্লেখযোগ্য কিছু বিষয়ের উপর গুরুত্বারোপ করা হচ্ছে।
১ .সকলের জন্য আবাসন এবং সামাজিক সেবা নিশ্চিত করা ।
২. বসবাসের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা । বিশেষ করে শিশু ,যুবক,যুবতী,মহিলা,বৃদ্ধ এবং প্রতিবন্ধি বান্ধব পরিবেশ সৃষ্টি করা ।
৩. সাধ্যের মধ্যে গ্যাস,বিদুৎ এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা ।
৪.সবুজ নগরায়নের পরিকল্পনা করা ,প্রচারনা করা,বাস্তবায়ন করা এবং রক্ষা করা ।
৫.নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করা এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নতি করা ।
৬.স্বাস্থ্যকর বায় ুনিশ্চিত করা (বাতাসে শিশার পরিমান কমানো এবং বায়ু দূষণ কমানো ) ।
৭.কর্মসংস্থান বৃদ্ধি করা ।
৮. কার্যকর নগর পরিকল্পনার মাধ্যমে বস্তির উন্নয়ন নিশ্চিত করা ।
৯. উন্নতএবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা ।
উপরোক্ত বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে নগর পরিকল্পনাও বাস্তবায়ন করলে নগরে বসবাসকারী জনগোষ্ঠী সর্বোচ্চ সুবিধা ভোগ করবে এবং কুমিল্লা সিটি কর্পোরেশন আধুনিক,পরিচ্ছন্ন,স্বাস্থ্যকর ও সবুজ নগরীতে পরিনত হবে ।
অক্টোবর ৬, ২০১৭/ Choity.

















































