বুধবার,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বিপিএলে পয়েন্ট তালিকায় বড় পরিবর্তন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৭


ডেস্ক রিপোর্ট :

বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে খুলনা টাইটান্সের দাপুটে জয়ের পর বড় ধরনের পরিবর্তন এসেছে পয়েন্ট তালিকায়। ৭ পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে থাকায় ঢাকা ডায়নামাইটস আছে প্রথম স্থানে।
একই পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটান্স।

রিয়াদদের সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয়স্থানে নাসির-সাব্বিরদের সিলেট সিক্সার্স। তালিকার তলানি থেকে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে ওঠে এসেছে ড্যারেন স্যামি-মুশফিকুর রহিমদের নিয়ে গড়া রাজশাহী কিংস।

১ জয় ও ১ ড্র থেকে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে অবস্থান চিটাগং ভাইকিংসের। তালিকায় চতুর্থ স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট তালিকার তলানিতে গিয়ে ঠেকেছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স।

পূর্বাশানিউজ/১৮ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি