মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


সবাইকে টপকে গেলেন ‘অধিনায়ক’ কোহলি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নাগপুর টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিন সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের দলপতি বিরাট কোহলি। এটি তার ১৯তম টেস্ট সেঞ্চুরি। আর আন্তর্জাতিক ক্রিকেটে ৫১তম সেঞ্চুরি। এই টেস্টে সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে সেঞ্চুরির দুটি রেকর্ডের জন্ম দিলেন কোহলি।

 

রোববার (২৬ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিন সকালে সেঞ্চুরি করে ভারতীয় অধিনায়ক হিসেবে দ্বাদশ সেঞ্চুরি পূর্ণ করেছেন কোহলি। আগের টেস্টে কলকাতায় সেঞ্চুরি করে ভারতীয় সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কারের ১১ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছিলেন।

নাগপুরের সেঞ্চুরি এই পঞ্জিকাবর্ষে তিন সংস্করণ মিলিয়ে কোহলির দশম সেঞ্চুরি (টেস্টে ৪টি, ওয়ানডেতে ৬টি)। এককভাবে অধিনায়ক হিসেবে এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন কোহলি। আগের টেস্টের সেঞ্চুরিতে কোহলি ছুঁয়েছিলেন রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথের রেকর্ড। এবার ছাড়িয়ে গেছেন রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথকে। ২০০৫ ও ২০০৬ সালে পন্টিং ও ২০০৬ সালে স্মিথ অধিনায়ক হিসেবে ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

ভারতের হয়ে ১৯ সেঞ্চুরিতে কোহলির অবস্থান দ্বিতীয়। ৮৫ ইনিংসে ১৯টি সেঞ্চুরি করেছিলেন গাভাস্কার। ১০৪ ইনিংসে করলেন কোহলি, টেন্ডুলকারের লেগেছিল ১০৫ ইনিংস।

পূর্বাশানিউজ/২৬ নভেম্বর ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি