মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসির ফ্রি কিকে গােল – হতবাক ফুটবল বিশ্ব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আধুনিক ফুটবলের ‘যুবরাজ’ লিওনেল মেসি যে কাণ্ডটি করলেন তাতে অবিশ্বাস্য বললেও কম বলা হয়। রােববার স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়াদাদের বিরুদ্ধে গোলপোস্টের ৩০ গজ দূর থেকে ফ্রি কিকে গোল করে গোটা বিশ্বকে আরও একবার তাক লাগিয়ে দিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওটিতে দেখা গেছে রিয়াল সোসিয়াদাদের ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে বলটি কিক করলেন মেসি। কিকের টেকনিক ও হাওয়াকে কাজে লাগিয়ে বলটি নেটবন্দি করেন তিনি। সেই সময় কার্যত কিছুই করার ছিল না রিয়ালের গোলকিপারের।

পূর্বাশানিউজ/১৬ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি